1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ব্রিকসকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

আবারও ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এবার জোটভুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন যে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস জোট যুক্তরাষ্ট্রের ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো বিকল্প মুদ্রা চালু করলে তিনি ওই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। সম্প্রতি আবার তিনি আবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘ব্রিকস দেশগুলো যখন ডলার থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে, তখন আমরা শুধু বসে বসে চেয়ে দেখব- সেই যুগ শেষ।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বৈরী দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই যে তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না এবং অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের প্রতিস্থাপক হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তারা ১০০% শুল্কের সম্মুখীন হবে।’

এদিকে, ট্রাম্প চীনকেও আলাদাভাবে হুমকি দিয়েছেন। ব্রিকস জোটের সদস্য চীনের ওপর তিনি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতা ও ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকার অভিযোগে তিনি এই সিদ্ধান্ত নিতে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com