1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ নিশ্চিত করেছেন পিট হেগসেথ। দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন।

শুক্রবার রাতে সিনেটেও তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে অসদাচারণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার নিয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব বাঁধা পেরিয়ে নিজের অবস্থান নিশ্চিত করেছেন পিট হেগসেথ।

শুক্রবার রাতে সিনেটে তার নিয়োগ নিশ্চিতে ভোটাভুটি হয়। কিন্তু ৫০-৫০ এ ‘টাই’ হয়ে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় পিট হেগসেথের শেষ রক্ষা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সিনেটের প্রাক্তন নেতা মিচ ম্যাককনেলসহ তিন রিপাবলিকান সিনেটর তার বিপক্ষে ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে সিনেটের প্রেসিডেন্ট হন। সাধারণত তাকে এ ধরনের ভোটাভুটিতে অংশ নিতে হয় না। তবে ‘টাই-ব্রেকিং’ পরিস্থিতি হলেই তিনি ভোট দেন। সিনেটের ভোটে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্যদের সবাই হেগসেথের বিপক্ষে ভোট দিয়েছেন।

ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেথ যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা ছিলেন। তার ওয়েবসাইটের তথ্যানুসারে, তিনি আফগানিস্তান, ইরাক ও কিউবার গুয়ানতানামো বে-তে দায়িত্বপালন করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের পদ নিশ্চিতকরণের শুনানিতে যৌন নিপীড়ন, অসদাচরণ এবং মদ্যপান সম্পর্কে তিনি একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন হেগসেথ।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাকে এমন একটি পদের দায়িত্ব নিতে হচ্ছে যেখানে প্রায় ৩০ লাখ কর্মী এবং ৮৪৯ বিলিয়ন ডলারের বাজেট তত্ত্বাবধান করতে হবে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com