1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

টিউলিপ সিদ্দিককে ‘দুনীতিগ্রস্ত’ বললেন ইলন মাস্ক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

সমালোচনার মুখে পদত্যাগ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। এবার তাকে ‘দুর্নীতিগ্রস্ত’ উল্লেখ করে টুইট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্ণধার ইলন মাস্ক।

নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দুবাইভিত্তিক উদ্যোক্তা এবং বক্তা মারিও নওফালের একটি পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, ‘ব্রিটেনের লেবার পার্টির শিশু কল্যাণবিষয়ক মন্ত্রী নিপীড়কদের রক্ষা করে আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।’

মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন।

বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে টিউলিপ সিদ্দিক দেশটির ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া।

অন্যদিকে যুক্তরাজ্যের সেফগার্ডিং (নারীদের ওপর সহিংসতা থেকে সুরক্ষাবিষয়ক) মন্ত্রী জেস ফিলিপসের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই টুইট করে আসছেন ইলন মাস্ক। ইলন মাস্কের বক্তব্যকে ‘মিথ্যা তথ্য’ হিসেবে বর্ণনা করেছেন ফিলিপস জানিয়েছিলেন, মাস্কের বক্তব্যের ফলে তিনি ‘নিরাপত্তা ঝুঁকির’ মধ্যে পড়ছেন।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com