1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।গতকাল বুধবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে নিউইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন এরিয়া ম্যানহাটন শহরের প্রতিটি স্থান সিসি ক্যামেরা দিয়ে আবৃত। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে।এতে দেখা যায়, হত্যাকারী হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে নির্বিঘ্নে ক্রাইম স্পট ত্যাগ করে চলে যায়।

এদিকে আরেকটি সিসি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের পর ওই সন্দেহভাজন ব্যক্তি সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক বাইক চালিয়ে চলে যাচ্ছেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে একটি ধূসর ব্যাকপ্যাক এবং একটি কালো হুডযুক্ত জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।

থম্পসনকে গুলি করার মুহূর্তের চিত্র। ছবি: নিউইয়র্ক পোস্ট

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিউইয়র্ক পুলিশ বলেছে, ‘থম্পসনের পিঠে ও পায়ে গুলি করা হয়। তবে হত্যাকারী অনেক সময় ধরেই থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যেই হয়তো তার এই অপেক্ষা।’

এদিকে তদন্তকারীরা অপরাধের স্থান থেকে গুলির খোসাসহ কিছু প্রমাণাদি সংগ্রহ করেছেন।

তবে থম্পসনকে হত্যার মোটিভ জানা যায়নি এবং বন্দুকধারীর পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com