1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। এর পরে এ আদেশ দেন আদালত।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com