1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দেশ টিভির এমডি গ্রেফতার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিমানবন্দর থানার এক‌টি হত‌্যাচেষ্টা মামলা রয়েছে। ওই অভিযোগেই তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে তাকে। আরিফ হাসানকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা‌টি গত ১৯ জুলাই দায়ের করা হয়। রোববার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। তবে বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে আছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com