1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি আজ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

গ্রেপ্তার না দেখানো নাশকতার ৯টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ শুনানি গ্রহণ করবেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত ১৩ ডিসেম্বর ফখরুলের এই ৯টি মামলায় জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি ঢাকা সিএমএম আদালত। এ সংক্রান্ত রিট করলে হাইকোর্ট জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর সকালে ফখরুলকে আটক করে ডিবি। সেই থেকে তিনি কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com