1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রবিবার সকালে সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া বড় কোনো ঘটনা নয়। অন্যান্য সময় এর চেয়ে বেশি ঘটনা হয়ে থাকে।

ভোটের পরিবেশ খুব ভালো রয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি আনসার একই সঙ্গে কাজ করছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বড় কোনো ঘটনা নয়। ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা মাইগ্রেশন হয়েছে। গণপরিবহন চালু রাখা হয়েছে এ কারণে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নাশকতার বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে না পেরে অগ্নিসন্ত্রাস করছে। গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। ট্রেনে গান পাউডার মারছে। বাসে আগুন দিচ্ছে। ভোটকেন্দ্রে হামলা করছে। মানুষকে পুড়িয়ে মারছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com