1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ভোটের শুরুতেই সকাল ৮টায় নিজের ভোট দেন তিনি।

প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজের ভোট কেন্দ্রে আসেন ৮টার কিছু আগে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন পুতুল।

দেশে উৎসবমুখর পরিবেশে ২৯৯টি আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট শুরু হয়েছে রবিবার সকাল ৮টায়, চলবে বেলা চারটা পর্যন্ত।

ভোট উৎসব শুরুর আগেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গম অঞ্চলসহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম।

এবারই প্রথম ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।

শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন কমিশনের (ইসি) হলফনামায় তার বাসার ঠিকানা ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধা সদন।

প্রধানমন্ত্রী ভোট কেন্দ্র ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ।

এর আগেও ঢাকা সিটি কলেজের কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com