1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

কিউইদের বিপক্ষে তাদের মাটিতে ৯টি টি-টোয়েন্টি খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। আর সব মিলিয়ে সেখানে ১১টি ম্যাচ খেলে জয় নেই তাদের।

বাংলাদেশ ওয়ানডেতে শেষ ম্যাচে গিয়ে সান্ত্বনার জয় পেয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজের পালা। শেষ ওয়ানডের ভেন্যুতেই আজ খেলছে সফরকারীরা।

এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে তানজিম হাসানের। তবে মেহেদী হাসান মিরাজ জায়গা পাননি। তিন পেসার মোস্তাফিজ, তানজিম ও শরিফুলের সঙ্গে খেলবেন লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার মেহেদী।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com