1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো: আলমগীর।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের নিজ সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।

তিনি বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরো ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেন না অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।

তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাজনৈতিক যে কর্মকাণ্ড করা যায় তারা সবাই করতেই পারে। এতে কোনো সমস্যা নেই। তবে আইন ভাঙলে অপরাধ। বিএনপি এই অপরাধ করায় আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com