1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

‘পরিকল্পিত সন্ত্রাস’ চললে রেলকে নিরাপদ করা সম্ভব নয়

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

পরিকল্পিত সন্ত্রাস চললে কোনোভাবেই রেলকে নিরাপদ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, কী ধরনের বিষ্ফোরক ব্যবহার করা হয়েছে জানি না। যাত্রী সেজে যদি কেউ আগুন দেয়, সেটি আমরা কী করে বুঝবো? তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পরিকল্পিত সন্ত্রাস চললে কোনোভাবেই রেলকে নিরাপদ করা সম্ভব না।

মঙ্গলবার দুপুরে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, যখনই রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তখনই সহিংসতার ঘটনা ঘটছে। তারা কর্মসূচি না দিলে তো সহিংসতার ঘটনা ঘটছে না। তারা কর্মসূচি দিচ্ছে তারা মনে করছে রেল চলাচল বন্ধ করতে পারলে তাদের কর্মসূচি বাস্তবায়ন হলো।

এসময় রেলমন্ত্রী বলেন, কালুরঘাট থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল নাশকতার ঝুঁকিতে আছে। অনেক জায়গায় যন্ত্রাংশ তুলে ফেলেছে। চুরির কথা বলা হচ্ছে; কিন্তু এটি ঝুঁকি। প্রত্যেকের সহযোগিতা চাই। রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে বড় ধরনের হুমকি তৈরি করছে, এটি গ্রহণযোগ্য না। এটি ফৌজদারি অপরাধ। এরইমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানাবো। রেল চলাচল নিরাপদ রাখতে এসময় তিনি সকলের সহযোগিতা চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com