1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ কাজলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই গ্রামের মো: এরশাদের সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সামিয়া সুলতানা স্নেহা ও সাফিয়া সুলতানা সিনথিয়া।

৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় প্রতিবেশী রমজান আলী বলেন, বিকালে ঘর থেকে খেলতে বের হওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই বোনকে। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

তাদের মা নারগিস আক্তার বলেন, সাড়ে ৫টার দিকে আমার দুই মেয়ের পায়ের স্যান্ডেল পুকুরের পানিতে ভেসে উঠলে তাদের দেখতে পাই। এ সময় আমার চিৎকারে সবাই এগিয়ে এসে পুকুরে নেমে ২ জনকে উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com