1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সুইডেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এসকিলস্টোনা শহরের মসজিদে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষীরা। এর ফলে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ বলেছে, মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে- এটি এখন আর ব্যবহারযোগ্য নয়।

মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে বলেছেন, পুলিশি তদন্তে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ইসলাম-বিদ্বেষীরা কয়েক দফায় মসজিদে হামলা চালানোর হুমকি দিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

এই কর্মকর্তা আরো বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয় তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে কোনো ব্যক্তি হতাহত হননি।

সুইডেনে বর্তমানে ছয় লাখ মুসলমান বাস করছেন। সম্প্রতি সেখানে পবিত্র কুরআন অবমাননাসহ ইসলাম-বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে। মসজিদ ও মুসলিম দেশগুলোর দূতাবাসের সামনে একাধিক বার কুরআন অবমাননা করা হয়েছে। এর ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো মুসলিম দেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।
সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com