1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

দক্ষিণ চীন সাগরের চীনের ভাসমান ব্যারিয়ার অপসারণের ঘোষণা ফিলিপাইনের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সোমবার ফিলিপাইন বলেছে, তারা একটি ভাসমান ব্যারিয়ার অপসারণ করতে কাজ করবে। এটি ফিলিপাইনের মাছ ধরার জাহাজগুলোকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের লেগুনে প্রবেশ করতে বাধা দিতে চীন স্থাপন করেছিল।

ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদুয়ার্দো আনো এক বিবৃতিতে বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের দ্বারা স্থাপিত একটি ব্যারিয়ার আমাদের জেলেদের ঐতিহ্যগত মাছ ধরার অধিকারকে লঙ্ঘন করে।

ফিলিপাইনের উপকূলরক্ষীরা বলেছে, শুক্রবার স্কারবোরো শোল এলাকায় স্থাপিত ব্যারিয়ার ফিলিপিনো জেলেদের তাদের জীবিকা থেকে বঞ্চিত করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিতর্কিত জলসীমা চীনের ভূখণ্ড।

চীন ২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোলের নিয়ন্ত্রণ কেড়ে নেয় এবং বেশিরভাগ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে।

অন্যান্য দাবিদারদের মধ্যে রয়েছে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com