1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের আরো ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

রাশিয়া বলেছে, তারা রোববার ক্রিমিয়ার বেশ কয়েকটি স্থানে, মস্কোর উপকণ্ঠে এবং দু’টি সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে।

খবর এএফপি’র।

রাশিয়ার হামলার প্রথম থেকেই ক্রিমিয়া ইউক্রেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিন্তু কিয়েভ কৃষ্ণ সাগর উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেয়ায় সম্প্রতি সেখানে হামলা জোরদার করা হয়েছে। মস্কো ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়।

জুনের শুরুতে ইউক্রেন তাদের পাল্টা হামলা শুরু করার পর থেকে রাশিয়া ধারাবাহিকভাবে কিয়েভের ড্রোন হামলা মোকাবেলা করতে হচ্ছে। এসব ড্রোন হামলায় রাজধানী মস্কোসহ বিক্ষিপ্তভাবে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববারের হামলার ব্যাপারে ট্রেলিগ্রামে বলেছে, ‘ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব আকাশে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকানো হয়েছে। এছাড়া মস্কো অঞ্চলের ইস্ট্রা ও ডোমোদেদোভা জেলা, বেলগোরোদ এবং ভোরোনেজ অঞ্চলেও কিয়েভের ড্রোন ভূপাতিত করা হয়।’

এসব ড্রোন হামলার বেশিরভাগই রোববার ভোরে চালানো হয়।

টেলিগ্রামে হালনাগাদ করা তথ্য অনুযায়ী, রোববার ক্রিমিয়ার আকাশে নয়টিসহ মোট ১৩টি ড্রোন ধ্বংস করা হয়।

এসব হামলায় কেউ হতাহত বা সম্পদের কোনো ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে মস্কোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com