1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে কিম জং উনের সাক্ষাত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার ভ্লাদিভোস্তকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে দেখা করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিভোস্তকের নেভিচি বিমানঘাঁটিতে পৌঁছালে শোইগু তাকে অনার গার্ড এবং অভ্যর্থনা জানান।

খবরে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার নেতার এটি একটি ব্যতিক্রমী সফর। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে এটি তার প্রথম সরকারি সফর। কিমের এমন সফরে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতির সঞ্চার করেছে যে মস্কো ও পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করবে।

মস্কো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়।

অন্যদিকে, পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে রাশিয়ার সহায়তা চায়।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমের সাথে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনার’ ইঙ্গিত দিলেও ক্রেমলিন শুক্রবার বলেছে যে এক্ষেত্রে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

সূত্র : বাসস/এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com