1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানের পেশাওয়ারের ওয়ারসাক রোডে দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে আজ সোমবার বিস্ফোরণ হয়েছে। এতে  দেশটির ফ্রন্টিয়ার কর্পসের একজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। এদের মধ্যে তিনজন বেসামরিক লোক আছে। দেশটির উদ্ধার ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন আহতকে লেডি রিডিং হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালটি প্রশাসনিক বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়ারসাকের পুলিশ সুপারিন্ডেন্ট আরশাদ খান নিশ্চিত করেছেন যে, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এর আগে পেশাওয়ারের আরেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আশফাক আনোয়ার বলেছেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। রাস্তার পাশে অন্তত তিনটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল।

সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com