1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুদ্ধের পেছনে ইউক্রেন প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা তিন ভাগ মিত্র দেশগুলো দিয়েছে।

ইউক্রেনের গণমাধ্যম ইউক্রিনফর্মকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

রেজনিকভের এ সাক্ষাৎকার গতকাল (সোমবার) প্রকাশিত হয়। মিত্রদের দেয়া অর্থ সহায়তা ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সাক্ষাৎকারে তিনি তা প্রত্যাখ্যান করেন।

রেজনিকভ বলেন, তার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সমস্ত কেনাকাটা করেছে তা সঠিক নীতি মেনেই সম্পন্ন হয়েছে। যুদ্ধের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজস্ব অর্থ ও রসদের চেয়ে বাইরে থেকে পাঠানো অর্থ ও রসদ বেশি পাচ্ছে বলে যে আলোচনা রয়েছে তাও তিনি নাকচ করেছেন।

এ সময় তিনি বলেন, এই বক্তব্য অন্যায় বরং সরকার প্রতিদিন যুদ্ধের জন্য ১০ কোটি ডলার ব্যয় করছে।

রেজনিকভকে সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসের তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সমালোচকদের পক্ষ থেকে ইচ্ছা করে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্যায় পড়ছে। ব্যবসায়ীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে লেনদেন করতে ভয় পাচ্ছেন।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com