1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আইসিবিএম মোতায়েন করেছে রাশিয়া

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে। রাশিয়ার রোসকোসমোস মহাকাশ সংস্থার প্রধান ইউরি বরিসভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একবার বলেছিলেন, এই অস্ত্রের সামনে আসতে শত্রুরা ‘দুবার ভাববে।’

বরিসভ বলেন, সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। তিনি অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

সারমাত হলো ২০১৮ সালে পুতিনের ঘোষিত অত্যাধুনিক অস্ত্রসম্ভারের অংশবিশেষ। সাইলোভিত্তিক এই ক্ষেপণাস্ত্র একসাথে কয়েকটি পরমাণু বোমা বহন করতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা খুবই কঠিন। খুব দ্রুত নিক্ষেপ করা যায় বলে, প্রতিপক্ষ একে শনাক্ত করার অবকাশই অনেক সময় পায় না।

গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর প্রায় দুই মাস পর পুতিন বলেছিলেন, সারমাত হবে ‘বাহিরাগত হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতকারী। আর যারা আমাদের দেশের ওপর হুমকি দেয়ার চেষ্টা করবে, তারা দুবার ভাববে।’

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com