1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চীনের নয়া মানচিত্র নিয়ে বিতর্ক বাড়ছে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

চীনের নতুন মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক বেড়েছে। একেক দেশের আপত্তি একেকটি বিষয় নিয়ে।

আপত্তি প্রথম জানিয়েছিল ভারত। অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে বেইজিং। এর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘‌মানচিত্রে দেখালেই তা নিজের হয়ে গেল না।’‌

এবার আরো চার এশীয় দেশ ভারতের সুরে সুর মেলাল। ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন ও তাইওয়ান দাবি করেছে তাদের ভূখণ্ডকেও চীনা মানচিত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। যার তীব্র বিরোধিতা করেছে এই চার দেশ।

ভিয়েতনাম সরকার বিবৃতি দিয়ে বলেছে, স্প্র্যাটলি ও পারাসেল দ্বীপের এলাকাগুলো নিজেদের বলে দাবি করেছে চীন। এই দাবি সত্যি নয়। এছাড়াও সমুদ্রভাগের বেশ কিছুটা এলাকাও মানচিত্রে চীনের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়েছে। যা একেবারে অবৈধ। একই দাবিতে মুখ খুলেছে ফিলিপিন্স, মালয়েশিয়া ও তাইওয়ান প্রশাসন। সাফ জানানো হয়েছে, চীনা আগ্রাসন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবশ্য বেইজিং এখনো দাবি করে আসছে, যা হয়েছে তা সার্বভৌম দেশের আইন ও বৈধ ভৌগোলিক বিস্তার মেনেই হয়েছে।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com