1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী মাসে সংক্ষিপ্ত সফরে পাকিস্তান ও ভারত যাচ্ছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান যাবেন ক্রাউন প্রিন্স।

সূত্রটি জানায়, ক্রাউন প্রিন্স ১০ সেপ্টেম্বর ৪-৬ ঘণ্টা পাকিস্তান থাকবেন। এরপর তিনি ভারত যাবেন।

এই সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনিরের সাথে সাক্ষাত করবেন।

সূত্র জানায়, পাকিস্তান-সৌদি আরব সম্পর্ক বিকাশই হবে এই সফরের প্রধান আলোচ্যবিষয়। তাছাড়া প্রতিরক্ষা এবং যৌথ সামরিক মহড়াও আলোচনায় থাকবে।

এছাড়া পাকিস্তানে সৌদি তহবিলে একটি তেল শোধনাগার স্থাপনও আলোচনায় থাকবে।

উল্লেখ্য, গত বছর সৌদি প্রিন্সের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছিল।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com