1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রুশ বিমানবন্দরে ড্রোন হামলা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহরে পেস্কোভের বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সামরিক বিমান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পর ইলুশিন৭৬ সামরিক পরিবহন বিমানে আগুন ধরে যায়।

স্থানীয় গভর্নর জানায়, সামরিক বাহিনী হামলা প্রতিহতের চেষ্টা করে। তিনি একটি ভিডিও আপলোড করেন যেখানে বড় আগুনের কুন্ডলী দেখা যায়। বিস্ফোরণের আওয়াজও পাওয়া যায়।

ইউক্রেন থেকে পেস্কোভের দূরত্ব ৬০০ কিলোমিটারেরও বেশি। এটি এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি। তবে এই হামলা সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন।

পেস্কোভ এর গভর্নর মিখাইল ভেদেরনিকোভ টেলিগ্রাম পোস্টে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর মেলেনি।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, চারটি ইলুশিন৭৬ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটিতে আগুন ধরে গেছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়াকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর আগে মে মাসের শেষ দিকে পেস্কোভে ড্রোন হামলা চালানো হয়েছিল।

অন্যদিকে কৃষ্ণসাগরে ইউক্রেনের চারটি নৌকা ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। সেসময় নৌকায় ৫০ জন সেনা ছিল। স্থানীয় সময় মধ্যরাতে চালানো এই অভিযান নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এ ছাড়া রুশ শহর ব্রিয়ানস্কে তিনটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে মস্কো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com