1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

খ্রিষ্টানদের বিক্ষোভে মেশিনগান দিয়ে গুলি, নিহত ১০

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

হাইতিতে খ্রিষ্টানদের গির্জার এক নেতার নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভে অতর্কিত গুলি চালিয়েছে দেশটির স্থানীয় গ্যাং। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা সিএআরডিএইচ এ তথ্য জানিয়েছে।

তবে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০ জন। খবর এএফপির।

সিএআরডিএইচ বলেছে, রাজধানী পর্তোপ্রাঁসের উত্তর শহরতলি একটি গ্যাংয়ের নিয়ন্ত্রণে। তারা শনিবারের বিক্ষোভে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে।

সিএআরডিএইচ এর পরিচালক গেডিওন জিন বলেছেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে কয়েকজনকে অপহরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ারকৃত ভিডিওতে দেখা যায়, অন্তত ১০০ জন হলুদ শার্ট পরা ব্যক্তি কানান শহরতলিতে মার্চ করছিল। ভিডিওতে আরও দেখা যায়, রাস্তায় লোকদের গুলি করা হচ্ছে। অনেকের লাশ রাস্তায় পরে আছে।

তবে এসব ভিডিও-এর সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com