1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে মুখোশধারী শ্বেতাঙ্গের গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক দোকানে মুখোশধারী এক শ্বেতাঙ্গের গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। এটি বর্ণবাদী হামলা বলে ধারণা করা হচ্ছে।

জ্যাকসনভিলের শেরিফের অফিস সূত্র জানায়, হামলাকারীর বয়স ২০-এর কোঠায়। তার নাম প্রকাশ করা হয়নি। তিনি একটি অ্যাসাল্ট-স্টাইল রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে ডলার জেনারেল আউটলেটে প্রবেশ করে গুলিবর্ষণ করেন। এতে ক্রেতা হিসেবে দোকানে অবস্থানরত দুই পুরুষ ও এক নারী নিহত হয়।

পুলিশ ঘটনাস্থলে এলে তিনি আত্মহত্যা করেন।

জ্যাকসনভিল শেরিফ টি কে ওয়াটার্স শনিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি বর্ণবাদী গুলির ঘটনা। তিনি কৃষ্ণাঙ্গ লোকদের ঘৃণা করতেন।’

ওয়াটার্স বলেন, ধারণা করা হচ্ছে, হামলাকারী একজনই ছিল। হামলার আগে তিনি মিডিয়ার জন্য ‘কয়েকটি ইস্তেহার’ রেখে গেছেন।

তিনি বলেন, হামলাকারী স্থানীয়ভাবে ঐতিহাসিক ব্ল্যাক কলেজ, অ্যাডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটিতেও গিয়েছিলেন। সেখানে তিনি বিশেষ পোশাক ও মাস্ক পরেন। তারপর ওই দোকানে যান।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে গোলাগুলি বেশ বেড়ে গেছে। দেশটির বেশির ভাগ রাজ্যে আগ্নেয়াস্ত্র সহজলভ্য। দেশটিতে নাগরিকের চেয়ে বেশি আছে বন্দুক।

এদিকে শনিবার সকালে বোস্টনে একটি ক্যারিবিয়ান উৎসবে নির্বিচারে গুলিবর্ষণে অন্তত সাতজন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com