1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সুদানে সংঘাত ছড়িয়ে পড়ছে : জাতিসঙ্ঘ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

জাতিসঙ্ঘের ত্রাণ বিষয়ক প্রধান বলেছেন, সুদানে সংঘাত এবং এর ফলে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা সমগ্র দেশকে গ্রাস করার হুমকি দিচ্ছে।

শুক্রবার জারি করা এক বিবৃতিতে জাতিসঙ্ঘের ত্রাণ বিষয়ক সমন্বয়ের কার্যালয়ের প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, এপ্রিলের মাঝামাঝি থেকে রাজধানী শহর জুবা, খার্তুম এবং দারফুরকে ধ্বংসকারী সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে তীব্র লড়াই দক্ষিণ-পূর্বে কর্ডোফান রাজ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

গ্রিফিথের সতর্কবার্তাটি আসে এমন সময়ে যখন সুদানের সেনাপ্রধান জেলারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে চার মাসের বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার খার্তুমে সেনা কমান্ড কম্পাউন্ডের বাইরে দেখা গিয়েছিল।

সেনাবাহিনী ১৫ এপ্রিল থেকে রাজধানী এবং বেশ কয়েকটি বড় শহর নিয়ন্ত্রণের জন্য আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ-এর সাথে লড়াই করছে। মধ্যস্থতার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কূটনীতিকরা বলছেন, উভয় পক্ষই জয়ী হতে পারে বলে দাবি করছে।

যুদ্ধে কোনো পক্ষই সুবিধা পায়নি। যুদ্ধে বেসামরিক হতাহতের ব্যাপক ঘটনা ঘটেছে। জাতিসঙ্ঘ বলেছে, এই যুদ্ধ ৪৫ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

যুদ্ধ ইতোমধ্যে একটি মানবিক সঙ্কট তৈরি করেছে। এর ফলে হাসপাতালগুলো বন্ধ করে দিতে হয়েছে এবং খাদ্য সঙ্কটের সাথে সাথে বিদ্যুৎ ও জল বিভ্রাট ঘটছে। এখন বর্ষাকাল চলছে। তাই পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে, রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com