1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘অবাক হননি’ বাইডেন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যু নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুর সংবাদে তিনি অবাক হননি। তিনি বলেন,‘আমি সঠিক জানি না আসলে কী হয়েছে। তবে আমি অবাক হইনি।’

বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের উপপ্রধানও।

ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিতভাবে প্রিগোজিনের মৃত্যুর খবর জানানো হয়নি।

বুধবার যুক্তরাষ্ট্রে লেক তাহোয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর সাংবাদিকদের বাইডেন বলেন, ‘রাশিয়ায় এমন কিছু হয় না, যার পেছনে ভ্লাদিমির পুতিনের হাত নেই। তবে এবারের ঘটনা সম্পর্কে আমি খুব বেশি জানি না। ফলে পুতিনের সাবেক এই ক্ষমতাশালী সহযোগীর কী হয়েছে তা আমি বলতে পারছি না।’

গত মাসে হেলসিংকিতে প্রিগোজিনকে দুষ্টুমির ছলে বাইডেন সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তার জায়গায় (প্রিগোজিন) হলে কিছু খেতে গেলেও সতর্ক থাকতাম। সবসময় বুঝে শুনে খেতাম।’

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসনও জানিয়েছেন, প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com