1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

টার্গেট চীন! সম্পর্ক জোরদারে সম্মত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ক্যাম্প ডেভিডে এক ঐতিহাসিক সম্মেলনে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল এবং জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। চীন ও উত্তর কোরিয়ার সাথে এই দেশ তিনটির সম্পর্ক ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়ার প্রেক্ষাপটে তাদের মধ্যে এই সম্মেলন ও সমঝোতা প্রতিষ্ঠিত হলো।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রীর সাথে আলাপের পর বাইডন বলেন যে তিন দেশ ‌’ক্যাম্প ডেভিড নীতিমালার’ আলোকে তিন দেশ হুমকি মোকাবেলায় একটি হটলাইন প্রতিষ্ঠা করবে।

এছাড়া এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতায় পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিকাশ করার বিষয়টি রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে।’

বিবৃতিতে বলা হয়, তিন নেতা ‘আমাদের জাতীয় নেতৃত্বসহ আমাদের মধ্যে নিয়মিত ও সময়োচিত যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে ত্রিপক্ষীয় যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে’ একমত হয়েছেন। এতে আরো বলা হয়, এই তিন দেশের নেতা, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা প্রতি বছর ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন।

শুক্রবার শীর্ষ সম্মেলন শুরুর আগে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘এটা যে বিরাট কিছু, তা বলাই বাহুল্য। এটা একটি ঐতিহাসিক ঘটনা। এটি আরো শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক এবং আরো শক্তিশালী ও নিরাপদ যুক্তরাষ্ট্র নির্মাণের পরিবেশ সৃষ্টি করবে।’

অন্যদিকে সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার টোকিও ত্যাগের সময় সাংবাদিকদের খাশিদা বলেছেন, সিউল ও ওয়াশিংটনের সাথে ত্রিপক্ষীয় কৌশলগত সহযোগিতা জোরদার করার এটা একটা ‘ঐতিহাসিক ঘটনা।’

এদিকে বৈঠক শুরুর আগেই এর তীব্র সমালোচনা করে চীন সরকার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় জানে, কে সঙ্ঘাত ও উত্তেজনা বাড়াচ্ছে।’

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com