1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পশ্চিম আফ্রিকায় নৌকাডুবি : ৬০ অভিবাসীর মৃত্যু!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬০ জনের বেশি মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা এ পর্যন্ত শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে। নৌকাটিতে ১০১ জন আরোহী ছিল বলে জানা গেছে।

নৌকার আরোহীরা এক মাসের বেশি সময় ধরে সাগরে ভাসছিল। তারা সেনেগালের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

কেপ ভার্দের কর্মকর্তারা ভবিষ্যতে এ ধরনের কোনো দুঘর্টনা যাতে না হয়, তা প্রতিরোধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার প্রথম নৌকাটিকে শনাক্ত করা হয়েছিল। কাঠের নৌকাটি কেপ ভার্দের অংশ সাল দ্বীপ থেকে প্রায় ২০০ মাইল দূরে ছিল।

আরোহীদের প্রাথমিক গন্তব্য কেপ ভার্দেই ছিল। তবে তারা সেখান থেকে স্প্যানিশ এলাকা ক্যানারি আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেখান থেকে ইউরোপিয়ান ইউনিয়নে পাড়ি দেয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে এটি খুবই বিপজ্জনক এলাকা। অনেকেই সাগরে প্রাণ হারায়।

এক হিসাবে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত অন্তত ৬৭ হাজার লোক ক্যানারি আইল্যান্ডে হাজির হয়েছে। এ সময় অন্তত আড়াই হাজার লোক তাদের প্রাণ হারিয়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com