1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ কিমের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্র, রকেট-চালিত গোলা এবং অন্যান্য অস্ত্র ব্যাপক মাত্রায় উৎপাদনের নির্দেশ দিয়েছেন। সোমবার একটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র উৎপাদন প্লান্ট পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করার প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে এই নির্দেশ দেয়া হলো। উত্তর কোরিয়া এই মহড়াকে আক্রমণ হিসেবে বিবেচনা করে। এছাড়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন যে ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র চাচ্ছে রাশিয়া।

উত্তর কেরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম কয়েক দিন ধরেই অস্ত্র কারখানা পরিদর্শন করছেন। শুক্র ও শনিবার তিনি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র, লঞ্চ প্লাটফর্ম, সাজোয়া যান এবং আর্টিলারি শেল কারখানা পরিদর্শন করেন।

কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শনের সময় কিম উৎপাদন ব্যাপক মাত্রায় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন, যাতে রণাঙ্গনের সামরিক ইউনিটগুলোর চাহিদা পূরণ করা যায়।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com