1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চীনের হেবেইতে ভয়াবহ বন্যায় ২৯ জনের মৃত্যু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

চিনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির এ প্রদেশের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। আর তা থেকেই দেখা দিয়েছে বন্যা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত হেবেই প্রদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এখনো ৬ জন নিখোঁজ রয়েছে।

এর আগে গত মাসে চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়। যার মধ্যে দুইজন উদ্ধারকর্মীও ছিলেন। এছাড়া গত সপ্তাহে দেশটির জিলিন প্রদেশে ভারী বৃষ্টিপাতে ডজন খানেক লোকের মৃত্যু হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, হেবেই প্রদেশের রাস্তাঘাঁট এখনো কাদামাটিতে আচ্ছন্ন। স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com