1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ফ্রান্সে হলিডে হোমে আগুন, মৃত্যু ১১

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ফ্রান্সে প্রতিবন্ধিদের একটি হলিডে হোমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টায় পূর্ব ফ্রান্সে এ ঘটনা ঘটে।

স্ট্রাসবার্গ থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেইম শহরের দোতলা ওই বিল্ডিংটিতে প্রতিবন্ধি ও তাদের তত্ত্বাবধায়কেরা তখন ঘুমিয়ে ছিল।

প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এবং অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডেপুটি প্রসিকিউটর নাথালি কিলওয়াসার সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি সেখানে ১১ জন নিহত হয়েছে।’

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, আটটি লাশ পাওয়া গেছে এবং আরো তিনটি ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন প্রতিবন্ধি এবং একজন পরিচর্যাকারী।

ওই হলিডে হোমের প্রতিবেশী নাথালি বলেছেন, তিনি চিৎকার শুনেছেন এবং তার জানালা থেকে ধোঁয়ার বিশাল মেঘ দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী ফ্রান্স ৩ টিভিকে বলেন, ‘সবকিছুই খুব দ্রুত ঘটে গেছে।’
সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com