1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আকাশ পথ বন্ধ করে দিয়েছে নাইজার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

নাইজারের সামরিক জান্তা রোববার তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

তারা সতর্ক করে দিয়ে বলেছে, ’আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে’।

দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবেলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’

খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা এলো।

ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেঁধে দেয়। বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়।

প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com