1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনে সামরিক সহযোগিতা পাঠাতে রাজি নন মার্কিনরা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেন সরকারকে আমেরিকা যে সামরিক সহযোগিতা পাঠাচ্ছে তার প্রতি এখন আর বেশিরভাগ মার্কিন নাগরিকের সমর্থন নেই। তারা বলেছেন, আমেরিকার উচিত ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দেয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন পুরো জুলাই মাস ধরে একটি জনমত জরিপ পরিচালনা করেছে। ১ হাজার ২৭৯ জন মার্কিন নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয় এবং শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যাচ্ছে, শতকরা ৫৫ ভাগ মানুষ বলেছে, মার্কিন সরকার ইউক্রেনকে যে বাড়তি সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের উচিত তা বন্ধ করা। তবে শতকরা ৪৫ ভাগ মানুষ বলেছে, ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া উচিত। গত মাসে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৭ হাজার ৫০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে।

মার্কিন সহযোগিতা বিষয়ে সিএনএন’র জরিপে অংশ নেয়া শতকরা ৫১ ভাগ মানুষ বলেছে, আমেরিকা এরই মধ্যে ইউক্রেনের জন্য অনেক বেশি কিছু করেছে। তবে সরকার ৪৮ ভাগ মানুষ বলেছে, ইউক্রেনের জন্য আরো বেশি সহযোগিতা দেয়া দরকার। আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে কী ধরনের সহযোগিতা দেয়া উচিত- এমন এক প্রশ্নের জবাবে জরিপে অংশে নেয়া লোকজনের শতকরা ৬৩ ভাগ গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেছে, ৫৩ ভাগ সামরিক প্রশিক্ষণের কথা, ৪৩ ভাগ অস্ত্র সরবরাহের কথা এবং যুদ্ধে মার্কিন সেনাদের অংশগ্রহণের কথা বলেছে সরকার ১৭ ভাগ।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com