1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ডেনমার্কে পুলিশ পাহারায় কোরআন পোড়ানো চলছেই

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো অব্যাহত রয়েছে। উগ্র জাতীয়তাবাদী ড্যানিশ প্যাট্রিয়টস (দানস্কে প্যাটিওটার) নামের একটি গ্রুপের সদস্যরা বুধবার তৃতীয় দিনের মতো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোরআন অবমাননা এবং টানা দ্বিতীয় দিনের মতো কোরআনের কপিতে আগুন দিয়েছে।

স্থানীয় পুলিশের পাহারায় ওই গ্রুপের সদস্যরা দূতাবাসের সামনে ইসলামবিরোধী স্লোগান দেয়, ইসলামবিরোধী পতাকা তুলে ধরে এবং তুর্কি পণ্য বয়কটের ডাক দেয়।

বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও ওই গ্রুপের সদস্যরা ইসলামবিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। তারা সামাজিক মাধ্যমেও তাদের চরম ইসলামবিদ্বেষী ঘটনা প্রচার করে যাচ্ছে।

তারা আরো দাবি করেছে, তারা একই স্থানে ড্যানিম পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক রাসমুসেনের লিখিত বলে প্রচারিত একটি বইও পুড়িয়েছে।

এর আগে সোমবার একই গ্রুপ কোপেনহেগেনে সৌদি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেয়।

এদিকে ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মমিকা সুইডিশ পার্লামেন্টের সামনে পবিত্র কোরআনের কপিতে আগুন দিয়েছে। তিনি সুইডেনে ইসলাম নিষিদ্ধ করার দাবি জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com