1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

৫ মামলায় ক্ষমা সু চিকে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

মিয়ানামরের সামরিক জান্তা নোবেল পুরস্কার জয়ী আং সান সু চিকে পাঁচটি মামলায় ক্ষমা করেছে। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা থাকায় তাকে আটকই থাকতে হবে। এই পাঁচ মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছিল।

মঙ্গলবার ঘোষিত ক্ষমা ঘোষণাটি ছিল সাত হাজারের বেশি বন্দীর জন্য সাধারণ ক্ষমার অংশবিশেষ।

গত সপ্তাহে সু চিকে কারাগার থেকে রাজধানী নেপিতাউয়ে তার বাড়িতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। ২০২১ সালের প্রথম দিকে সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেছিলেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ‘তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাচ্ছেন না।’

এএফপি জানিয়েছে, ৭৮ বছর বয়স্কা এই নেত্রীর বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তও সাধারণ ক্ষমার আওতায় তার দণ্ড লঘু করেছেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com