1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

‘প্রতিশোধ নিল’ রাশিয়া, আবাসিক ভবনে হামলা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। এরপরই গতকাল শুক্রবার ইউক্রেনের দিনিপ্রো শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাগানরোগে তারা ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এরপরই ইউক্রেনের দিনিপ্রো শহরে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ১২ তলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন আহত হয়েছে। এ ছাড়া রাতের এ হামলা ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসেসের ভবনেও চালানো হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন।

ভিডিওতে হামলায় ভবনের উপরতলা যে বিধ্বস্ত হয়েছে তা দেখা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনজুড়ে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। তবে রাশিয়া এসব হামলার কথা প্রত্যাখ্যান করে এসেছে বরাবরই।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫২১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com