1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

দোহায় তালেবানের সাথে সাক্ষাত করবেন মার্কিন কর্মকর্তারা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহেই দোহায় আফগান সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার জানিয়েছে। তারা অর্থনীতি, নিরাপত্তা ও নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয়েছে।

আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট এবং আফগান নারী, মেয়ে ও মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিনা আমিরি ২৬ থেকে ৩১ জুলাই কাজাখস্তানের আস্তানা এবং কাতারের দোহা সফর করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

আস্তানায় তারা কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের কর্মকর্তাদের সাথে আফগানিস্তান নিয়ে আলোচনা করবেন। তারা নারীদের অধিকার নিয়ে বিশেষভাবে আলোচনা করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা দোহায় তালেবান প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করে আফগানিস্তানের মানবাধিকার, নিরাপত্তা এবং নারীদের অধিকার নিয়ে আলোচনা করবেন।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com