1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

তিন দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সম্মেলনে অংশ নিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ভোর ৫টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে আগামীকাল সোমবার তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বাংলাদেশ সময় সন্ধ্যায় ইতালিতে পৌঁছার কথা রয়েছে।

জানা গেছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন- কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, সোমবার প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com