1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনের শস্য চুক্তি ঘিরে রাশিয়ার কোনো দাবিই পূরণ করা হয়নি : পুতিন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি করার অনুমতি দেয়ার চুক্তি অনুযায়ী রাশিয়ার কোনো দাবিই পূরণ করা হয়নি।

পুতিন একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে কিছুই করা হয়নি, কিছুই করা হয়নি। সবই একতরফা।’

মস্কো তার নিজস্ব রফতানিতে স্থায়ী বাধার কারণে বারবার চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া মেয়াদ বাড়াতে রাজি না হলে শস্য চুক্তির মেয়াদ ১৮ জুলাই শেষ হবে।

২০২২ সালের জুলাই মাসে, ইউক্রেনীয় শস্য রফতানি পুনরায় শুরু করার অনুমতি দেয়ার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি রাশিয়ান খাদ্য ও সার অবাধ রফতানিতে একটি সমান্তরাল সমজোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

‘আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরো কিছু দিন আছে’ এ কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘আমাদেরকে দেয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’

রুশ নেতা আরো বলেন, যত দিন লাগে তিনি অপেক্ষা করতে প্রস্তুত।

চুক্তিটির মধ্যস্থতাকারী তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বুধবার বলেন, তিনি চুক্তিটি রক্ষা করতে মস্কো ও কিয়েভের সাথে কাজ করছেন।

চুক্তিটি এখন পর্যন্ত ইউক্রেনকে কৃষ্ণ সাগর বন্দর থেকে ৩২ মিলিয়ন টন শস্য ও খাদ্যদ্রব্য রফতানির অনুমতি দিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ হামলাকারী ড্রোন এই সপ্তাহে একটি বন্দরে শস্য স্থাপনা লক্ষ্যবস্তু করেছে। সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com