1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কিনবে ইরাক

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ইরাক। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পাকিস্তানি যুদ্ধবিমান ক্রয়কারী পঞ্চম দেশ হবে ইরাক। রোববার পাকিস্তানের একটি পত্রিকা এ খবর প্রকাশ করে।

এর আগে মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান ও মিয়ানমার কিনেছিল পাকিস্তানি বিমান। বিমানটি চীনের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়ে থাকে।

ইরাকি পার্লামেন্ট অবশ্য এখনো পাকিস্তানি বিমান ক্রয়ের বিষয়টি অনুমোদন করেনি।

সূত্র জানায়, ইরাক ৬৬৪ মিলিয়ন ডলারে ১২টি জেএফ-১৭ ব্লক ৩ যুদ্ধবিমান ক্রয় করবে। ২০২১ সাল থেকে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এটিই হবে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি।

জানা গেছে, গত মাসে বাগদাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির সফরের সময় দুই দেশ সমঝোতায় উপনীত হয়।

তবে ইরাকের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, বাগদাদ এখনো ফ্রান্স থেকে ১৪টি ড্যাসাল্ট রাফাল ক্রয় করতে আগ্রহী।
সূত্র : মিডল ইস্ট মনিটর

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com