1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কী হয় ?

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩

খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার চল শুধুই বাংলা নয়, আমাদের গোটা দেশেই। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? এতে শরীরে কী হয়? পুষ্টিবিদদের মতে, কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। এতে রয়েছে কুয়ারসেটিন ও জৈব সালফার। শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন।‌

জৈব সালফার থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয়। তবে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজ মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটা কমে যায়।

পেঁয়াজের মধ্যে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণভাবে জরুরি। নিয়মিত পেঁয়াজ খেলে স্নায়ুর রোগের ঝুঁকিও কমে।

শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে তার থেকেও রক্ষা করে পেঁয়াজ। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কিন্তু কাঁচা পেঁয়াজ খাবার অপকারিতাও আছে। পেঁয়াজে যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ফাইবার থাকে, তাই পেঁয়াজ ভালভাবে হজম করতে না পারলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com