1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

মেক্সিকোয় তীব্র তাপদাহে ১০০ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুন, ২০২৩

মেক্সিকোয় তীব্র তাপদাহে গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রির কাছাকাছি। মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে দেশটিতে চলতি মাসে বিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে। এতে করে জাতীয় গ্রিডে ব্যাপক চাপ পড়েছে। এ নিয়ে দেশটির কর্তৃপক্ষকে বিভিন্ন অঞ্চলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জুনের ১৮-২৪ তারিখের মধ্যে দুই তৃতীয়াংশ প্রাণহানি হয়েছে। বাকি এক ভাগ হয়েছে আগের সপ্তাহে। গত বছর একই সময়ে দেশটিতে প্রচণ্ড গরমে মৃত্যু হয় মাত্র একজনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গরমে বেশিভাগই হিট স্ট্রোক ও পানিশূন্যতায় মারা গেছেন। দেশটির টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে ৬৪ শতাংশের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বাকিদের বেশিরভাগই মারা গেছেন উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বৃষ্টির কারণে দেশটিতে তাপমাত্রা কমেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com