1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নওয়াজের সাথে বৈঠক করতে বিশেষ বিমানে আমিরাত গেলেন বিলাওয়াল ও জারদারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সাথে বৈঠক করতে বিলওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা আসিফ আলী জারদারিসহ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতারা বিশেষ বিমানে দুবাই গেছেন।

পিপিপির সূত্রে জানা গেছে, জারদারি বেশ কয়েক দিন দুবাই থাকবেন। তিনি নওয়াজ শরিফের সাথে বৈঠক করবেন। নওয়াজ এক দিন আগেই লন্ডন থেকে দুবাই পৌঁছেছেন। নওয়াজ দেশে ফেরার পরিকল্পনা করছেন- এমন খবরের মধ্যে জারদারি ও বিলাওয়াল দুবাই গেলেন তার সাথে সাক্ষাতের জন্য। তারা পাকিস্তানের অর্থনীতি, আসন্ন সাধারণ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে তিনি লন্ডন গিয়েছিলেন।

নওয়াজ দুবাই যাওয়ার পর তার মেয়ে এবং পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ামও তার ছেলে জুনায়েদ সফদার ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে লাহোর থেকে দুবাই যান।

দুবাইতে নওয়াজ শরিফ থাকছেন এমিরেটস হিলের বাসায়। এটি পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের ছেলে এবং নওয়াজের ছোট জামাতা আলী দারের বাসা। উল্লেখ্য, আলী দার বিয়ে করেছেন মরিয়ামের ছোট বোন আসমা শরিফকে।

রোববার নওয়াজ শরিফ ও মরিয়াম দুবাই রাজ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com