1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চায়ের বিনিময়ে ইরান থেকে তেল নেবে শ্রীলঙ্কা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩

ডলার সঙ্কট এড়িয়ে পণ্য বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের চা রফতানি করবে ইরানে, বিনিময়ে তেল আমদানি করবে।

শ্রীলঙ্কা চা বোর্ডের চেয়ারম্যান নিরাজ ডি মেইল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের জন্য এটি সময়োচিত পদক্ষেপ। কারণ একটি গুরুত্বপূর্ণ বাজারে আমরা প্রবেশ করছি। ডলারের ওপর নির্ভর না করেই শ্রীলঙ্কা ও ইরান বাণিজ্য করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা ৪৮ মাস ধরে প্রতি মাসে ৫০ লাখ ডলার মূল্যের চা পাঠাব। তবে শুরুতে আমরা মাসে পাঠাব প্রায় ২০ লাখ ডলারের।

বিশ্বব্যাপী শ্রীলঙ্কার সিলন চায়ের কদর রয়েছে। এই খাত থেকেই দেশটির সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসে। গত বছর চা থেকে দেশটি আয় করেছিল ১.২৫ বিলিয়ন ডলার।

ইরান এক সময় শ্রীলঙ্কার চায়ের প্রধান ক্রেতা ছিল। কিন্তু মার্কিন অবরোধের কারণে তা হ্রাস পায়। ২০১৮ সালে ইরান ১২৮ মিলিয়ন ডলারের চা আমদানি করেছিল। কিন্তু গত বছর তা নেমে আসে ৭০ মিলিয়ন ডলারে।

বর্তমানে শ্রীলঙ্কার চায়ের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাত হয়ে ইরানে যায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com