1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের আহ্বান ইরান-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এবং কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল সানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। জিনহুয়া সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী রোববার টেলিফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সরকার ‘ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম’ সম্পর্ক উপভোগ করছে। তিনি তাদের মধ্যকার সম্পর্ক আরো বিকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ প্রয়াস চালানোর জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী দুই সরকারের মধ্যকার বন্ধুপ্রতীম সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com