1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রেকর্ড দামে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩

নিলামে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে বিশ্বের সব চেয়ে বড় আকারের রুবি। উজ্জ্বল দীপ্ত লাল রঙের ৫৫.২২ ক্যারেট ওজনের বিশ্বের সবচেয়ে বড় এই রুবিটির নাম ‘এসত্রেলা ডি ফিউরা’। বিক্রি হয়েছে ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারে। কয়েক দিন আগে নিউ ইয়র্কে এই নিলামের আয়োজন করে সথবি’জ।

এখনো এক বছরও হয়নি এসত্রেলা ডি ফিউরা রুবিটি আবিষ্কার করা হয়েছে। রুবিটি কানাডার কোম্পানি ফিউরা জেমস মোজাম্বিকে নিজেদের একটি খনি থেকে আবিষ্কার করে। বিক্রির আগে রত্নটিকে এখনও পর্যন্ত বাজারে আসা ‘অত্যন্ত বিরল’ এবং ‘সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ রুবি হিসেবে বর্ণনা করেছে সথবি’জ।

গত বছরের জুলাই মাসে খনি থেকে এই এসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করা হয়েছিল। তখন এর ওজন ছিল ১০১ ক্যারেট। পরে কেটে ও পালিশ করে তা ৫৫ ক্যারেটে রূপ দেয়া হয়েছে। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় রুবি।

সথবি’জ-এর তথ্য বলছে, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মায়ানমারে আবিষ্কার করা হয়েছিল। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল সেটি।

সাধারণত রেকর্ড দামে বিক্রি হওয়া রত্নের সংসারে হীরার দাপটই বেশি হয়। সেই হিসেবে এই রুবিটি একটা রেকর্ড গড়ে ফেলল।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com