1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাল্টা আক্রমণের প্রথম সাফল্য : ৩ গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩

রাশিয়ার কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বহুল অনুমিত পাল্টা আক্রমণে এটিকে প্রথম সাফল্য বিবেচনা করা হচ্ছে। দনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেসকুচন ও মাকারিভকা নামের গ্রাম তিনতে তারা এই বিজয় অর্জনের দাবি করেছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা হামলা শুরুর কথা জানান। তবে মস্কো এখন পর্যন্ত এই দাবি নিশ্চিত করেনি। তারা বরং এই অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করার কথা বলেছে।

ইউক্রেনের সৈন্যরা গ্রাম তিনটি জয় করে একটি বোমাবিধ্বস্ত ভবনে ইউক্রেনের পতাকা উড়িয়ে দেয়। এই জয়ের খবর একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে ইউক্রেনের বাহিনী।

ইউক্রেনের তাভরিয়া সামরিক সেক্টরের মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেন, আমরা পাল্টা হামলার প্রথম সাফল্য দেখছি।

এদিকে ইউক্রেন জানিয়েছে, জাপোরিঝঝিয়ায় এলাকায় রাশিয়া আরেকটি ড্যাম উড়িয়ে দিয়েছে। এর আগে গত সোমবার নোভা কাখোভকা ড্যাম উড়িয়ে দেয়া হলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়।

সূত্র : আল জাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com