1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

টেক্সাসে এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে ২১ কিশোর আহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি কাঠের এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে পড়ে অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের সবাই কিশোর।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

শহরের কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, স্থানীয় সময় দুপুর ১টায় এলিভেটেড ওয়াকওয়েতে ধসের কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনও তদন্তাধীন বলে জানিয়েছেন তারা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের সার্ফসাইড বিচের একটি পার্কে উঁচু ওয়াকওয়ের কিছু অংশ ধসে পড়ে। এতে ২১ কিশোর আহত হন।

শহরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচ কিশোরকে আকাশ পথে এবং অন্য ১৬ জনকে সড়ক পথে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত কিশোরদের মধ্যে কেউই প্রাণঘাতী আঘাত পায়নি।

রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনায় আহত কিশোররা সবাই ১৪ থেকে ১৮ বছর বয়সী। হিউস্টনের বাইরে সাইপ্রেস ও টমবল থেকে এবং সান আন্তোনিওর বাইরে স্প্রিং ব্রাঞ্চ থেকে তারা এখানে ঘুরতে এসেছিল। তারা মূলত বায়উ সিটি ফেলোশিপ পরিচালিত গ্রীষ্মকালীন শিবিরের অংশ হিসাবে সেখানে গিয়েছিল।

স্টাহলম্যান পার্কটি সমুদ্র সৈকত এবং মেক্সিকো উপসাগরের দৃশ্য উপভোগের সুযোগ সম্বলিত সমুদ্রতীরবর্তী বিনোদন এলাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com