1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার নয়াদিল্লিতে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে আলোচনায় ‘কৌশলগত স্বার্থের বিষয় এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি’ অন্তর্ভুক্ত রয়েছে।

সিং বলেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব একটি মুক্ত, উন্মুক্ত এবং নিয়ম-আবদ্ধ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিৎ করার জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘আমরা ক্ষমতা বৃদ্ধির জন্য এবং আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুসংহত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।’

বৈঠকের পর অস্টিন সিং-এর প্রশংসা করে বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী ‘আমাদের দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা, যৌথ মহড়া এবং প্রযুক্তি ভাগাভাগির পথ প্রশস্ত করতে সহায়তা করেছেন।’

২২ জুন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা রয়েছে মোদির।

চীনকে মোকাবিলা করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক গভীর করতে চায়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com